নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইলে পিকআপ ও ড্রাম ট্রাক সংঘর্ষে দুইজন যাত্রী নিহত হয়েছে এবং এ দূর্ঘটনায় আরো ৪ জন আহত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে কানুরামপুর-ত্রিশাল সড়কের মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরনগর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ত্রিশালগামী যাত্রীবাহী পিকআপের সাথে একটি বালুর ড্রাম ট্রাকের সাথে এক ভয়াবহ সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা দুইজন যাত্রী নিহত হয়। আর ৪জন আহত হয়।
আহতরা হলেন- নেত্রকোনার সদরের মল্লিকপুর গ্রামের আব্দুল রাজ্জাকের পুত্র সাব্বির মিয়া (৩০), বটতলা গ্রামের আব্দুল জলিলের পুত্র হারুন মিয়া (২০) ও তার ভাই রানা মিয়া (২৪) তার দুলাভাই খোকন মিয়া (৩৫)। কিন্তু ড্রামট্রাক চালক ট্রাক নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন এবং আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হলে তাদের অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো : আজহারুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুইজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। আর আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনার পর থেকে ট্রাক চালক পালিয়ে যায়।
![]()

