ঢাকাশুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৪, ২০২৫ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক : “কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন “এই প্রাতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।

 

এ উপলক্ষে শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে আট ঘটিকায় নান্দাইল ডায়াবেটিক সমিতি (নাডাস)এর আয়োজনে অত্র ডায়াবেটিক হাসপাতালের সামনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

নান্দাইল ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হাবিবুর রহমান ফকিরের সঞ্চালনায় র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মিজ ফাতেমা জান্নাত।

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক অরবিন্দ পাল অখিল, শামছ-ই-তাবরীজ রায়হান, ডায়াবেটিক সমিতির সদস্য এমদাদুল হক প্রমুখ।

 

উক্ত র‌্যালি ও আলোচনা সভায় নান্দাইল ডায়াবেটিক সমিতি (নাডাস) এর সমিতির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।