ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে বৈদ্যুতিক অগ্নিকাণ্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ সহ বসতঘর ভস্মীভূত

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৪, ২০২৬ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের করইকান্দি গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ মার্চ) ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হানিফ মাস্টারের চাচা শরাফত আলীর বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে বসতঘরসহ ঘরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে বাড়ির বৈদ্যুতিক মিটার থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তাপে ঘরে থাকা রান্নার গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হলে আগুনের তীব্রতা কয়েক গুণ বেড়ে যায় এবং মুহূর্তেই পুরো ঘরটি আগুনের লেলিহান শিখায় তলিয়ে যায়।

ভোরবেলা হওয়ায় পরিবারের সদস্যরা ঘুমের ঘোরে থাকলেও বিস্ফোরণের শব্দে তারা দ্রুত ঘর থেকে বেরিয়ে আসায় বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা, ধান-চাল ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী ছুটে এসে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে শরাফত আলীর বসতঘরটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়। এতে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য শরাফত আলী ও পুত্র বাবুল মিয়া জানান, চোখের পলকেই তাদের সব শেষ হয়ে গেছে। বর্তমানে তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।

জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: কামাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাৎক্ষণিক ওই ক্ষতিগ্রস্ত পরিবারকে দুই বস্তা চাল, ডাল, তেল ও কয়কেটি কম্বল সহ নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

তিনি এই অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর দু:খ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

 

নোট: ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদানের জন্য পরিবারের সদস্য সাহেদা আক্তার, মোবাইল নাম্বার : ০১৯২০-৪০৫৯৩৮

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।