ঢাকাসোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে সংগীত শিক্ষক নিয়োগ বাতিলের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগ বাতিল সহ ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে প্রতিবাদ সমাবেশে ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় ইত্তেফাকুল উলামা নান্দাইল উপজেলা শাখার আয়োজনে চন্ডিপাশা হাই স্কুল খেলার মাঠে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও উপজেলা সদরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ইত্তেফাকুল উলামা নান্দাইল শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম কাসেমীর সভাপতিত্বে ও মাওলানা আমরুল্লাহ’র সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে শেষে বক্তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্তকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। দলটির নেতৃৃবৃন্দ আরও জানায়, দেশের অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ। শিশুরা নৈতিকতা ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে বেড়ে উঠুক, এটাই তাদের প্রত্যাশা। তাই প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া অত্যাবশ্যক।” তারা আরও বলেন, নৈতিক অবক্ষয় রোধ এবং একটি সুনাগরিক গড়ে তোলার জন্য ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই।

বক্তারা আরও জানায়, তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তারা সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছেন, জনদাবিকে গুরুত্ব দিয়ে প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা গ্রহণ করার জন্য।

উক্ত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এড. আনোয়ারুল ইসলাম চাঁন, মুফতি সাইদুর রহমান, মাও. মুফতি শামছুল ইসলাম, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর সাংগঠনিক সম্পাদক মাও. ওয়ালী উল্লাহ, উপজেলা জামায়াতের আমির কাজী শামসুদ্দিন, বিএনপি নেতা উমর ফারুক নোমানী, প্রভাষক নরুল আমিন, মুফতি এনাতেুল ইসলাম মুক্তি, মুফিতি শহীদুল্লাহ, মাও. নুরুল আলম, মাও. গোলাম মোস্তফা সহ আলেম-উলামা, মসজিদের ইমাম, শিক্ষক, শিক্ষার্থী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।