ঢাকারবিবার , ৬ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে ৩৫ লাখ টাকার চোরাই ট্রাক উদ্ধার, আটক ১

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
জুলাই ৬, ২০২৫ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

শাজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৩৫ লক্ষ টাকা মূল্যের একটি চোরাই ট্রাক উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (০৪ জুলাই ) দুপুরে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের চামটা বাজার এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ রুবেল মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি এবং এসআই মিজানুর রহমানসহ পুলিশের একটি চৌকস দল নিয়ে চামটা বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় বাজারের পাশে জনৈক সাদেক মিয়ার ধানের দোকানের পাশের একটি গলি থেকে ঢাকা মেট্রো-ট-১৫-৫৩২৮ হলুদ রঙের পঁয়ত্রিশ লক্ষ টাকা মূল্যের চোরাই ট্রাক উদ্ধারসহ রুবেল মিয়া নামে একজনকে আটক করা হয়।

রুবেল মিয়া নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের সংগ্রামকেলি গ্রামের মৃত শহিদুল্লাহর ছেলে। এ ঘটনায় ওইদিনই নান্দাইল মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। পাশাপাশি গ্রেপ্তারকৃত রুবেল মিয়াকে ৫ দিনের রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন আরও বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করি এবং সফলভাবে চোরাই ট্রাকটি উদ্ধার করতে সক্ষম হই। এই চোর চক্রের সাথে জড়িত বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।