ঢাকাবুধবার , ২৯ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে সরগরম ৫ প্রার্থী ॥ ১৩ নভেম্বর ভোট গ্রহন

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৯, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

Loading

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২৫ উপলক্ষ্যে সরগরম ৫ জন প্রার্থী। নান্দাইল উপজেলা একাডেমিক সুপারভাইজার ও প্রিজাইডিং অফিসার মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, প্রার্থীদের যাচাই-বাছাই পক্রিয়া শেষে ৫ জন প্রার্থীর প্রার্থীরা চূড়ান্ত করা হয়েছে। আগামী ১৩ নভেম্বর বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গনে অভিভাবকদের বহু প্রতীক্ষিত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচার-প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সিদ্দিকী ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ শামছুল হক জানান, ৬০২ জন ভোটারের বিপরীতে ৫ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে স্বপ্না আক্তার ব্যাতীত আর কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দিতায় তিনি নির্বাচিত হয়েছে। আর পুরুষ অভিভাবক সদস্য পদে ৫ জন প্রার্থীর মধ্য থেকে নির্বাচনের মাধ্যমে চারজন বিজয়ী প্রার্থী অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে স্থান পাবেন।

জানাগেছে, শিক্ষা জাতির মেরুদণ্ড” এই মহান বাক্যকে ধারণ করে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে উৎসর্গ করার প্রতিশ্রুতি নিয়ে ৫ জন প্রার্থী ম্যানেজিং কমিটির নির্বাচনের মাঠে রয়েছেন। তাঁদের নামের প্রথম অক্ষর অনুসারে ১নং ব্যালটের প্রার্থী হয়েছেন নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য মো. আব্দুর রহমান সবুজ, ২নং ব্যালটে মরহুম ছিদ্দিকু রহমান রঙ্গু ভূইয়ার জৈষ্ঠ্য পুত্র ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য মো. কামরুজ্জামান মানিক ভূইয়া, ৩নং ব্যালটে গাংগাইল ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. গোলাপ মিয়া, ৪নং ব্যালটে অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য ও ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক ও সাবেক ইউপি সদস্য মো. বুলবুল ইসলাম এবং ৫নং ব্যালটে মরহুম ছিদ্দিকু রহমান রঙ্গু ভূইয়ার তৃতীয় পুত্র মো. মিলন ভুইয়া।

প্রত্যেকে প্রার্থীই নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের অবকাঠামোগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য মান সম্মত শিক্ষা গ্রহনের জন্য সার্বিক সহযোগিতা করার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেছেন। সেই লক্ষ্য পূরণে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছেন।

প্রার্থীরা সম্মিলিত কন্ঠে বলেছেন, “একজন শিক্ষার্থীর অভিভাবক হিসাবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ সকল অভিভাবকের রয়েছে। তবে দিন শেষে আমরা সকলে মিলেমিশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। শুধুমাত্র প্রতিষ্ঠানের আনুষ্ঠানিকতা বজয়া রাখার এ নির্বাচনে অংশগ্রহণ। আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য একটি উন্নত শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করতে পারব।”

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।