ঢাকাবুধবার , ১৬ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় চুরি যাওয়া টাকা সহ তিন চোর আটক

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
জুলাই ১৬, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি:: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশের বিশেষ অভিযানে চুরি যাওয়া দুইটি মুঠোফোন ও ৪০ হাজার টাকাসহ চোরচক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (১৫জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন।

আটকরা হলেন, কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার গণেরগাঁও গ্রামের ইসমাইল হোসেনের ছেলে শামীম (৪৫), একই উপজেলার গৌরিপুর গ্রামের আব্দুল করিমের ছেলে ফজলু মিয়া (৫০) ও পাকুন্দিয়া উপজেলার কুমারপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে জহির রায়হান শিহাব (৩৯)।

পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি যাওয়া দুইটি মুঠোফোন ও ৪০ হাজার টাকা উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়। আটকরা সংঘবদ্ধ একটি চোরচক্রের সদস্য।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বলেন, বাদির অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন চোরকে গ্রেফতার করে আজ মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

উল্লেখ্য, গত ৬ জুলাই কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়ীয়া গ্রামে গভীর রাতে বাড়ির দেওয়াল টপকিয়ে বসতঘরে ঢুকে একটি মোটর সাইকেল, পাঁচ ভরি স্বর্ণালঙ্কার, নগদ আড়াইলাখটাকাসহ মোট ১০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরচক্র।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।