ঢাকাবুধবার , ১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু, আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে ২২টি প্রদর্শনী স্টল

Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি :কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থার প্রসারে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে পাকুন্দিয়া উপজেলা ঈদগাহ মাঠে মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা নুরে আলম, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান (মাসুদ), মো. ইফরান উদ্দিন, হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষিকে আরও আধুনিক, লাভজনক ও টেকসই করতে উন্নত প্রযুক্তির ব্যবহার, উচ্চ ফলনশীল জাতের সম্প্রসারণ এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। কৃষি মেলার মাধ্যমে কৃষকরা নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান, যা মাঠপর্যায়ে উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মেলায় মোট ১১টি প্রদর্শনী স্টলে উন্নত জাতের ফল ও ফসল, বিভিন্ন প্রজাতির গাছের চারা, আধুনিক কৃষিযন্ত্র, জৈব সার, কৃষি প্রযুক্তি এবং কৃষি উপকরণ প্রদর্শন করা হচ্ছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
উদ্বোধনের পর অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত কৃষি প্রযুক্তি ও উদ্ভাবন সম্পর্কে খোঁজখবর নেন।

মেলায় কৃষক, উদ্যোক্তা ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নতুন প্রযুক্তিনির্ভর কৃষি উপকরণ ও উদ্ভাবনী প্রদর্শনী ঘুরে দেখে আগ্রহ প্রকাশ করেন দর্শনার্থীরা।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।