ঢাকাবুধবার , ৬ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় প্রশাসনের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
আগস্ট ৬, ২০২৫ ৬:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

আবু হানিফ পাকুন্দিয়া :-কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন করেছে উপজেলা প্রশাসন।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুমে জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা, সংবর্ধনা, সম্মাননা ক্রেস্ট প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে আহত জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা প্রশাসন। এরপর জুলাই গণ-অভ্যূত্থান দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুসের ভিডিও বার্তা ও প্রামাণ্য চিত্র পদর্শন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জুলাই যোদ্ধা মেহেদী হাসান মনির।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মামুন সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন, শহীদ সিফাতুল্লাহর বাবা হাফেজ মাও. নুরুজ্জামান, উপজেলা জামায়াতের আমীর আব্দুল জব্বার, , উপজেলা হেফাজতে ইসলামীর আমির মাও. রশিদ আহমেদ জাহাঙ্গীর, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়া, উপজেলা এনসিপির আহবায়ক রাজিন সালেহ, জুলাই যোদ্ধা রাজিব হোসেন বাবু, চঞ্চল হোসেন সজল ও সুজন মিয়া প্রমুখ।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন উপজেলা শিল্প একাডেমীর শিল্পীরা। পরে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের মাঝে সম্মামনা স্মারক প্রদান করা

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।