ঢাকামঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় বস্ত্র বিতরণের মাধ্যমে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
অক্টোবর ২৮, ২০২৫ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে পাকুন্দিয়া উপজেলা যুবদলের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামাল উদ্দিন (ভিপি কামাল), যুগ্ম আহবায়ক, পাকুন্দিয়া উপজেলা বিএনপি। এছাড়া বিশেষ অতিথি ছিলেন আবদুল কদ্দুছ, যুগ্ম আহবায়ক, পাকুন্দিয়া উপজেলা বিএনপি, ফজলুল হক, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, এতে সভাপতি করেন বতমান পাকুন্দিয়া উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আমিনুল হক জজ, আরো বক্তব্য রাখেন নাজমুল হক (অপু) পাকুন্দিয়া যুবদল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া যুবদল আজ গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা বর্তমান সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে জনগণের অধিকার আদায়ে আন্দোলন জোরদারের আহ্বান জানান।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।