ঢাকাসোমবার , ১০ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় মুরগির খামারে পানি দিতে গিয়ে প্রাণ গেল যুবকের

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
নভেম্বর ১০, ২০২৫ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি:-কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মুরগির খামারে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এখলাছ উদ্দীন (২২) নামে এক খামারির মৃত্যু হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বড় আজলদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এখলাছ উদ্দীন বড় আজলদী গ্রামের মো. জালাল উদ্দীনের ছেলে। মুরগির খামারের পাশাপাশি তিনি ফিড ব্যবসা করতেন। স্থানীয় সুখিয়া বাজারে তাঁর একটি ফিডের দোকানও রয়েছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে এখলাছ সেচ পাম্প থেকে খামারে পানি দিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত উদ্ধার করে পরিবার ও স্থানীয়রা পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হঠাৎ এ মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মশিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।