ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস  উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
নভেম্বর ২৭, ২০২৫ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি:-কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অতি: দা:) জনাব রিফাত জাহান।

এসময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া থানায় তদন্ত কমকর্তা মোঃ মোবারক হোসেন, পাকুন্দিয়া সরকারি স্কুল প্রধান শিক্ষক মোঃ আফসার উদ্দিন মানিক, পাকুন্দিয়া উপজেলা বিএনপি যুগ্ন আহ্বায়ক, আঃ কদ্দুস, পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে কমকর্তা মোঃ নুরে আলম,বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও বীর মুক্তিযোদ্বা গন , বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান বূন্দ।

সভায় দুটি মহান দিবসকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে
শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ,আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রামাণ্যচিত্র প্রদর্শন
বিজয় দিবসের সুবর্ণ প্রভাতে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সারাদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।