ঢাকাবৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় ৪০জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সাটিফিকেট বিতরণ।

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
জুলাই ২৪, ২০২৫ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ পাকুন্দিয়া :- কিশেরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা ‘’ (পিবিজিএসআই) এর আওতায় এসএসসি-২০২২ ও -২০২৩ শিক্ষাবর্ষের কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

এতে সভাপতিত্ব করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন,উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- সহকারী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কাশেম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওমর ফারুক ভূঁইয়া,মঙ্গলবাড়ীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাও, মো. মজিবুর রহমান, হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ রকীব উদ্দিন (মোশায়ের) পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন মানিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান গণ উপস্থিত ছিলেন ।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা শিক্ষা অধিদফতরের ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস’ (পিবিজিএসআই) কর্মসূচীর আওতায় পাকুন্দিয়া উপজেলা থেকে ২০২২ ও ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় শ্রেষ্ঠ ২৪ জন এবং এইচএসসি (সমমান) পরীক্ষায় শ্রেষ্ঠ ১৬ জন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।