ঢাকাসোমবার , ২ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়া পৌর বাজার পরিদর্শনে এমপি জালাল উদ্দীন: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সতর্ক থাকার নির্দেশ

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
মার্চ ২, ২০২৬ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন সোমবার দুপুরে পাকুন্দিয়া পৌর বাজার পরিদর্শন করেছেন। নবনির্বাচিত সংসদ সদস্যের আকস্মিক এই আগমনে বাজার এলাকায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

পরিদর্শনকালে এমপি জালাল উদ্দীন বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ, বর্তমান বাজার দর ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে এমপি বলেন, “বাজারে যেন কোনোভাবেই কৃত্রিম সংকট বা পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি না ঘটে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। সাধারণ ক্রেতাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে ব্যবসা পরিচালনা করতে হবে।” এছাড়া তিনি বাজারের সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখা এবং শৃঙ্খলার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে এমপির সাথে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান (মাসুদ), পৌর বিএনপি’র সভাপতি এস.এম মিনহাজ উদ্দিন, সাংগঠনিক সদস্য মো. সিদ্দিক হোসেন রিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল হক (উজ্জ্বল) প্রমুখ।

এছাড়া স্থানীয় পৌরসভার প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পরিদর্শনকালে এমপির সাথে কুশল বিনিময় করেন। সাধারণ ব্যবসায়ীরা নবনির্বাচিত এমপির এই সরাসরি বাজার তদারকি কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।