ঢাকাবুধবার , ৯ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা, প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
জুলাই ৯, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকের প্রতারণার শিকার হয়ে অবশেষে তার বাড়িতেই অনশনে বসেছেন এক তরুণী। এই ঘটনাকে কেন্দ্র করে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী তরুণীর অভিযোগ, ধুরুয়া গ্রামের হেলাল উদ্দীনের ছেলে মাহমুদুল হাসান লিংকনের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের সূত্র ধরে লিংকন তাকে বিয়ের আশ্বাস দেন এবং এই প্রতিশ্রুতির ভিত্তিতে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্কও স্থাপিত হয়। কিন্তু সম্প্রতি তরুণী বিয়ের জন্য চাপ দিলে মাহমুদুল ও তার পরিবার বিয়েতে অস্বীকৃতি জানায়।

এতে কোনো উপায় না দেখে বুধবার সকাল থেকে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন ওই তরুণী।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমি অনেক স্বপ্ন নিয়ে তার হাত ধরেছিলাম। সে আমাকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল। এখন সে আমার সঙ্গে প্রতারণা করছে এবং আমাকে এড়িয়ে চলছে। যতক্ষণ সে আমাকে স্ত্রীর মর্যাদা না দেবে, আমি এখান থেকে এক পা-ও নড়ব না। প্রয়োজনে এখানেই আমার মৃত্যু হবে।”

এছাড়া জানা যায়, ওই তরুণীর বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া থানায়। তিন বৎসর যাবত তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এমনকি ওই তরুণীর সাথে দেখা করতে গিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের সময় এলাকাবাসীর হাতে জব্দ হলে বিয়ের আশ্বাস দিয়ে চলে আসে। এখন পর্যন্ত সে বিয়ে করেননি।

এদিকে, এই ঘটনা জানাজানি হওয়ার পর লিংকনের বাড়িতে উৎসুক জনতার ভিড় জমে। পরিস্থিতি শান্ত করতে এবং একটি সম্মানজনক সমাধানের লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উভয় পরিবারের সঙ্গে আলোচনার চেষ্টা করছেন বলে জানা গেছে।

এ বিষয়ে অভিযুক্ত মাহমুদুল হাসান লিংকন বা তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। ঘটনার পর থেকে লিংকন পলাতক রয়েছেন বলে স্থানীয় একটি সূত্র জানিয়েছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।