ঢাকাশুক্রবার , ২০ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

আঙুলের দাগ মোছার আগেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে বিএনপি: তথ্য প্রতিমন্ত্রী

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
মার্চ ২০, ২০২৬ ৯:২০ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বিএনপি সরকার অত্যন্ত গুরুত্বের সাথে বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী (এমপি)। তিনি বলেন, ‘নির্বাচনের সময় ভোটারদের আঙুলে দেওয়া দাগ মুছে যাওয়ার আগেই আমরা কাজ শুরু করেছি। জনগণের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠনের পর ফ্যামিলি কার্ড ও খাল পুনঃখননের মতো গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিগুলো ইতিমধ্যে কার্য্যক্রম শুরু হয়েছে।’

বৃহস্পতিবার (১৯ মার্চ) ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ইমাম হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে ইয়াসের খান চৌধুরী সরকারের উন্নয়ন দর্শনের কথা উল্লেখ করে বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা দ্রুততম সময়ে জনকল্যাণমূলক কাজগুলো সম্পন্ন করছি। তিনি চান জনগণের রায় পাওয়ার পর যেন এক মুহূর্ত সময় নষ্ট না হয়। সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।’

নান্দাইল উপজেলার স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আগামী ৪ মাসের মধ্যে নান্দাইলে ৬০টি রাস্তা পাকাকরণের কাজ সম্পন্ন করা হবে। উপজেলার প্রতিটি ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং কাঁচা রাস্তাগুলো পাকাকরণের জন্য আমরা ইতিমধ্যে তালিকা চূড়ান্ত করেছি। খুব দ্রুতই দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন সাধারণ মানুষ।’

শেরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খানে আফজাল প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম-আহ্বায়ক কাজী আব্দুস সাত্তার, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান, যুগ্ম আহ্বায়ক কাজী গোলাম মোস্তফা, ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।