ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে নান্দাইলে মানববন্ধন

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৯, ২০২৫ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় নান্দাইল উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

নান্দাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আব্দুল খালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক নাজমা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত।

এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম ভুইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান উল্লাহ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাংবাদিক শামছ-ই-তাবরীজ রায়হান, সদস্য রবিউল আলম ফরাজী, এ.হান্নান আল আজাদ প্রমুখ।

উক্ত মানববন্ধনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক সহ নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। মানববন্ধনে বক্তারা, দুর্নীতি প্রতিরোধে সকলকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহবান জানান।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।