ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

ঈদযাত্রায় যানজট নিরসনে নান্দাইল হাইওয়ে পুলিশের কর্মতৎপরতা।।

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৮, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আসন্ন পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত এবং মহাসড়কে যানজট নিরসনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ময়মনসিংহের নান্দাইল হাইওয়ে থানা পুলিশ।ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে দিনরাত ২৪ ঘণ্টা মহাসড়কে নিয়োজিত থাকবে পুলিশের বিশেষ টিম।

নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জীবন কুমার রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশি নজরদারি বৃদ্ধি এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় এই বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।

জানাগেছে, মহাসড়কের কানারামপুর থেকে জামতলা বাজার পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার এলাকায় সার্বক্ষণিক মোবাইল ডিউটি পরিচালিত হবে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং রাত ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত পৃথক দুটি টিম কাজ করবে।

এছাড়া মহাসড়কের যানজটপ্রবণ এলাকা হিসেবে পরিচিত নান্দাইল পুরাতন বাস স্ট্যান্ড, নান্দাইল চৌরাস্তা, মেহেরা বাজার এবং কানারামপুর বাজারে পালাক্রমে পুলিশি মোতায়েন নিশ্চিত করা হয়েছে। এসব পয়েন্টে এসআই (SI), এএসআই (ASI) এবং কনস্টেবল পর্যায়ের কর্মকর্তাদের নেতৃত্বে ৩টি শিফটে (সকাল ৬টা-দুপুর ২টা, দুপুর ২টা-রাত ১০টা এবং রাত ১০টা থেকে পরবর্তী শিফট) ডিউটি বণ্টন করা হয়েছে।

পাশাপাশি যাত্রী ও চালকদের নিরাপত্তার জোরদারে সরাসরি তদারকি করবেন নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জীবন কুমার রায়। এছাড়া ‘হাজির ও অন্যান্য ডিউটি’র জন্য পৃথকভাবে কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে যাতে যেকোনো জরুরি প্রয়োজনে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হয়।

এ বিষয়ে নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জীবন কুমার রায় জানান, “পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পায়। সাধারণ মানুষের ঈদযাত্রা যেন ভোগান্তিমুক্ত এবং নিরাপদ হয়, সেজন্য আমরা সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা সাধারণ যাত্রী ও চালকদের সহযোগিতার জন্য সবসময় প্রস্তুত রয়েছি।” তবে সকলকেই সচেতন থাকা প্রয়োজন।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।