ঢাকারবিবার , ১৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

ঈশ্বরগঞ্জের কাঁচা মাটিয়া নদী প্রাণ ফিরে পাচ্ছে

শরীফ ভূঁইয়া, স্টাফ রিপোর্টার
জুন ১৪, ২০২৬ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:  ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা সদরের উপর দিয়ে বয়ে যাওয়া কাঁচা মাটিয়া নদীতে দীর্ঘদিন যাবত কচুরিপানা ও ময়লা আবর্জনায় ভর্তি হয়ে গেছে নদীটি। নদীর কচুরিপানা অবমুক্ত করে পরিষ্কার করার কাজ শুভ উদ্বোধন করেছেন ঈশ্বরগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

১২ ই জুন ২০২৬ ইং তারিখ আনুষ্ঠানিকভাবে কাঁচা মাটিয়া নদীর কচুরিপানা পরিষ্কার করার কাজ শুভ উদ্বোধন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জনাব সানজিদুর রহমান, ঈশ্বরগঞ্জ উপজেলার সহকারী ভূমি কমিশনার, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব আমিরুল ইসলাম ভূইয়া মনির সহ ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের অনেক নেতা কর্মীগণ।

এমপি তাঁর বক্তব্যে বলেন ঈশ্বরগঞ্জ উপজেলা সাথে কাঁচা মাটিয়া নদীর নিবিড় সম্পর্ক রয়েছে। নদীটি ও ব্যবস্থাপনার কারণে দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত ও ময়লা আবর্জনার খাদে পরিণত হয়েছে। নদীটি পরিষ্কারের কাজ চলছে। নদীতে পানি চলাচলের জন্য ব্যবস্থা করা হবে।

নদীর দু’পাশে দখলদারদেরকে উচ্ছেদ করা হবে। কাঁচা মাটিয়া নদীটিকে কচুরিপানা অবমুক্ত হলে নদী তার গতিধারা ফিরে পাবে। কাঁচা মাটিয়া নদী হতে কচুরিপানা পরিস্কারের কাজ শুরু হওয়ায় ঈশ্বরগঞ্জ শহরবাসী আনন্দিত। নদীতে পরিষ্কার পানি প্রবাহিত থাকলে জেলেরা মাছ ধরতে পারবে নদীতে নৌকা চলবে। এমনকি ঈশ্বরগঞ্জ উপজেলা বাসীর বিনোদনের একটি স্থান হবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।