ঢাকারবিবার , ৫ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

আকতার হোসেন ভূইয়া শরীফ, স্টাফ রিপোর্টার
অক্টোবর ৫, ২০২৫ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

আকতার হোসেন শরীফ, স্টাফ রিপোর্টার :  “শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি ” ও “শিক্ষকদের হাত ধরে শিক্ষার রূপান্তর” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে ঈশ্বরগঞ্জ উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার সানজিদা রহমান মহোদয়ের সভাপতিত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে ঈশ্বরগঞ্জ উপজেলার কলেজ, মাধ্যমিক স্কুল, দাখিল মাদ্রাসা ও প্রাথমিক স্কুলের শিক্ষকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শিক্ষকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ঈশ্বরগঞ্জের রাজপথ।

র‌্যালি শেষে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলার সুযোগ্য মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম সাহেব এবং প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়। আলোচনা সভায় বক্তারা শিক্ষার মান উন্নয়ন, শিক্ষকের মর্যাদা এবং শিক্ষা প্রসারের প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা শিক্ষার ভিত্তি স্থাপন ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকদের অনবদ্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান মহোদয় তাঁর বক্তব্যে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং শিক্ষার মানোন্নয়নে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম শিক্ষক সমাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শিক্ষকরাই জাতির মেরুদণ্ড। তাদের নিরলস প্রচেষ্টায় জাতি শিক্ষিত ও আলোকিত হচ্ছে।

আলোচনা সভা শেষে উৎসবমুখর পরিবেশে বিশ্ব শিক্ষক দিবসের উদযাপন সমাপ্ত হয়। শিক্ষকগণ এমন একটি সুন্দর আয়োজনের জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।