নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলার কৃতি সন্তান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম রাজন এবার এনসিপি’র নির্বাহী কাউন্সিলের সদস্য হিসাবে অন্তর্ভূক্ত হয়েছেন।
গত সোমবার (২০ অক্টোবর) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে তাদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি সম্প্রসারিত করায় এনসিপি’র সদস্য (দপ্তর) মোহাম্মদ উসামা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া বরিশালের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এড. মুজাহিদুল ইসলাম শাহিন ও রাজশাহীর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনকেও এনসিপি’র নির্বাহী কাউন্সিলের সদস্য নির্বাচিত করা হয়। এই সম্প্রসারণের ফলে এনসিপি’র সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা করছে দলটির শীর্ষ স্থানীয় নেতাকর্মীরা।
নব-নির্বাচিত এনসিপি’র নির্বাহী কাউন্সিলের সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম রাজনের এ প্রাপ্তি অর্জনে নান্দাইলের সর্বস্তরের জনগণ সাধুবাদ সহ অভিনন্দন জানান।

