ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

কবি আবদুল হান্নান ইউজেটিক্স’র সিলেট জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে জেলা শিক্ষা অফিস সিলেট কর্তৃক আয়োজিত সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে গত ১৭.০২.২০২৬ রোজ মঙ্গলবার সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াদুদ’র এর সভাপতিত্বে এবং জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীনের প্রাণবন্ত উপস্থাপনায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে সিলেট জেলার শ্রেষ্ঠ বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। কবি আবদুল হান্নান ইউজেটিক্স সিলেট জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হওয়ায় অনুষ্ঠানমঞ্চে তার হাতে পুরস্কার ও সনদ তুলে দেন প্রধান অতিথি মোঃ সারওয়ার আলম জেলা প্রশাসক সিলেট, বিশেষ অতিথি মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি,অভিজিৎ কুমার পাল,মাধ্যমিক জেলা শিক্ষা অফিসার,অধ্যক্ষ হ্যাপি বেগম,জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা তোফায়েল আহমদ চৌধুরীসহ অন্যান্য অতিথিৃন্দ।

বহুমুখী প্রতিভার অধিকারী কবি আবদুল হান্নান ইউজেটিক্স ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের পলাশিয়া গ্রামের কৃতি সন্তান। বর্তমানে তিনি সিলেটের বিশ্বনাথ সদরে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে সিনিয়র শিক্ষক (গণিত) হিসেবে কর্মরত। শিক্ষকতায় শ্রেষ্ঠত্বের প্রমাণ হিসেবে এরপূর্বেও তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এবং ২০২৪-এ বিশ্বনাথ উপজেলার ‘শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক’ নির্বাচিত হন।

​সম্মাননার ঝুলিতে তার ​সাহিত্য ও কর্মজীবনে এটিই প্রথম স্বীকৃতি নয়। এর আগেও তিনি দেশ-বিদেশের অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন। তার উল্লেখযোগ্য প্রাপ্তির মধ্যে রয়েছে- ​বিশ্বসাহিত্য সম্মাননা (কলকাতা, ভারত), মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড, বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড,বেগম রোকেয়া স্টার অ্যাওয়ার্ড,ঈশাখাঁ অ্যাওয়ার্ড,গ্লোবাল আইকনমিক একুশে অ্যাওয়ার্ড, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্মাননা,সুকুমার রায় সম্মাননা, ​জাতীয় সাহিত্য পদক (কাব্যকথা সাহিত্য পরিষদ), কবি জসীমউদ্দীন কবিতা পুরস্কার, সিলেট সাহিত্য পুরস্কার,সুনামগঞ্জ সাহিত্য পুরস্কার।

​কবি আবদুল হান্নান ইউজেটিক্স একাধারে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার এবং দীর্ঘ সময় সাংবাদিকতার সাথেও যুক্ত ছিলেন। বর্তমানেও তিনি নিয়মিত কবিতা, গল্প, প্রবন্ধ ও গান রচনার মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে চলেছেন। তার এই অর্জনে নান্দাইল ও বিশ্বনাথের সুধীমহল তাকে অভিনন্দন জানিয়েছেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।