ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

গোবিন্দগঞ্জে ছুরিকাঘাতে একই পরিবারের ৪ জন রক্তাক্ত ।। হামলাকারী আটক

মিজানুর রহমান গোবিন্দগঞ্জে প্রতিনিধি:
এপ্রিল ৪, ২০২৬ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান গোবিন্দগঞ্জে প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক ভয়াবহ ও নৃশংস হামলার ঘটনায় একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। রনি (২৮) নামে বহিরাগত এক যুবক ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পুরো এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি করে। গুরুতর আহত তিনজনকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) জুম্মার নামাজের পর উপজেলার তালুককানুপুর ইউনিয়নের নোদাপুর এলাকায় এ ভয়াবহ ঘটনা ঘটে। হামলাকারী রনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বিলখারা গ্রামের খয়বর মন্ডলের ছেলে বলে জানা গেছে।

আহতরা হলেন— নোদাপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে বাবলু মিয়া, বাবলুর বোন হেলেনা বেগম, বাবলুর মেয়ে শেফালী আক্তার এবং পাপরী খাতুন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করেই হামলাকারী রনি আবুল হোসেনের বাড়িতে ঢুকে বাবলু মিয়াকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। বাবলু মিয়ার চিৎকার শুনে বোন হেলেনা বেগম এগিয়ে এলে তার গলায় আঘাত করে নির্মমভাবে হত্যার চেষ্টা চালায়। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন বাবলু মিয়ার মেয়ে শেফালী আক্তার ও পাপরী খাতুন এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। মুহূর্তেই রক্তাক্ত হয়ে পড়ে পরিবারের সদস্যরা, সৃষ্টি হয় চরম আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতি।

এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত হামলাকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

গুরুতর আহতদের মধ্যে হেলেনা বেগমের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার পেছনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, হামলাকারীকে আটক করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

এ ধরনের নৃশংস হামলার ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে এবং দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।