ঢাকাশুক্রবার , ৩১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে অসহায় বৃদ্ধা ফিরোজার স্বপ্ন পূরণ: জীর্ণঘর ছেড়ে উঠবেন নতুন ঘরে।।  

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
জুলাই ৩১, ২০২৬ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল পৌরসভার দশালিয়া গ্রামের ৬১ বছর বয়সী অসহায় বৃদ্ধা ফিরোজার ছিল মরিচা ধরা টিনের চাল, ভাঙা বেড়া আর বাঁকা হয়ে পড়া জরাজীর্ণ একটি ঘর। বৃষ্টি এলেই টপটপ করে পানি পড়ত ভেতরে, আর সামান্য ঝড়ো বাতাসে ভয়ে কেঁপে উঠত বুক—এই বুঝি মাথার ওপরের ছাদটুকু ভেঙে পড়ল। দীর্ঘ প্রতীক্ষার পর এবার উপজেলা প্রশাসনের উদ্যোগে শেষ বয়সে একটি নতুন ও নিরাপদ ঠিকানা পাচ্ছেন তিনি।

জানা গেছে, প্রায় ২৫ বছর আগে স্বামী সরুজ আলীর মৃত্যুর পর একমাত্র মেয়েকে বিয়ে দিয়ে নিঃস্ব হয়ে পড়েন ফিরোজা। মাত্র এক শতাংশ জমির ওপর ভাঙাচোরা ঘরে শুরু হয় তার জীবনযুদ্ধ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কর্মক্ষমতা হারিয়ে ফেললে মানুষের সহায়তা ও ভিক্ষাবৃত্তিই হয়ে ওঠে তার একমাত্র ভরসা।

সম্প্রতি স্থানীয় এক স্বেচ্ছাসেবীর মাধ্যমে বিষয়টি নজরে আসে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের। তিনি দ্রুত ফিরোজার বাড়িতে গিয়ে বাস্তব অবস্থা পরিদর্শন করেন এবং বিষয়টি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে অবহিত করেন। প্রতিমন্ত্রীর নির্দেশনায় জেলা প্রশাসকের মাধ্যমে সমাজকল্যাণ পরিষদের সহায়তায় ফিরোজার জন্য একটি নতুন ঘর নির্মাণের কাজ শুরু হয়।

আনন্দ অশ্রু নিয়ে ফিরোজা বলেন, “আমি কোনোদিন ভাবিনি জীবনের শেষ পর্যায়ে এসে নতুন ঘরে থাকতে পারব। আল্লাহ আমার দিকে তাকিয়েছেন। যারা এই ব্যবস্থা করে দিয়েছেন, আমি তাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করব।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত জানান, ফিরোজার ঘরটি নির্মাণের পাশাপাশি তার বিধবা মেয়ে শামসুন্নাহারের জন্য একটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে, যাতে তিনি স্বাবলম্বী হয়ে সন্তানদের নিয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারেন।

সূত্র : আগমাীর সময়

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।