ঢাকাশনিবার , ১ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত: ‘শিশুর রোগ প্রতিরোধে মায়ের দুধের বিকল্প নেই’

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১, ২০২৬ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে। শনিবার (১ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানার সভাপতিত্বে এবং আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মখসুদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক রমেশ কুমার পার্থ।

সভাপতির বক্তব্যে ডা. শামীমা সুলতানা বলেন, “নবজাতকের সুস্থতা ও মেধা বিকাশের জন্য জন্মের পরপরই শালদুধ খাওয়ানো অত্যন্ত জরুরি। শিশুর জীবনের প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধই শ্রেষ্ঠ খাবার, এমনকি এক ফোঁটা পানিরও প্রয়োজন নেই। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও দীর্ঘমেয়াদী অপুষ্টি দূর করতে মাতৃদুগ্ধ পানের কোনো বিকল্প নেই।”

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মখসুদ আলী বলেন, “দুই বছর পর্যন্ত পরিপূরক খাবারের পাশাপাশি মায়ের দুধ চালিয়ে যেতে হবে। একটি সুস্থ ও সবল প্রজন্ম গড়ে তুলতে আমাদের সমন্বিত সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।”

বক্তারা কর্মজীবী মায়েদের ক্ষেত্রে মাতৃদুগ্ধ পানের পরিবেশ নিশ্চিত করা এবং জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্তরের চিকিৎসক, নার্স, মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় সংবাদমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।