শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক : বিএনপিতে কোন চাঁদাবাজ, সন্ত্রাস ও ঘুষখোর নেতাকর্মীর ঠাঁই হবে না। দলের আদর্শ মেনে চলা ও জনগণের কল্যাণমুখী নেতাকর্মীদেরকে যোগ্য পদ দেওয়া হবে।
সোমবার (২৩ জুন) বিকালে গাংগাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বিএনপির কর্মী সম্মেলনে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপি’র আহ্বায়ক ইয়াসের খান চৌধুরীর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এছাড়া তিনি আরও বলেন, বিএনপির সকল নেতাকর্মীকে অবশ্যই দলের সাংগঠনিক কাঠামো মেনে চলতে হবে। বিএনপি জনগণের রাজনীতি করে। তাই জনগণের স্বার্থ নষ্ট নয় এমন কোন কাজ করা যাবে না। জনগণের সুখে-দুঃখে পাশে থাকতে হবে। জনগণের মন জয় করতে হবে। তাই সকলকে ঐক্যবদ্ধ থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে।
এছাড়া উপজেলা বিএনপি’র আহব্বায়ক ইয়াসের খান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব এনামুল কাদিরের আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’রযু গ্ম আহ্বায়ক নাজমুল হাসান, যুগ্ম আহ্বায়ক কাজী গোলাম মোস্তফা, পৌর বিএনপির সদস্য সচিব রফিকুজ্জামান ভূইয়া মনির, সদস্য, ডা: সাইফুল ইসলাম, সদস্য আব্দুল কদ্দুস, ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আব্দুল্লাহ ভূঁইয়া, যুবদল নেতা কামরুজ্জামান রাসেল, শাকিল আহম্মেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাবুল আহম্মেদ অনিক প্রমুখ।
এসময় উপজেলা, পৌর ও গাংগাইল ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।


