ঢাকাবুধবার , ২২ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

জাতীয় নির্বাচনে সহিংসতায় আটক হলে ভোটের আগে কেউ ছাড়া পাবে না

অনলাইন ডেক্স
অক্টোবর ২২, ২০২৫ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই পক্ষের সহিংসতায় কেউ আটক হলে ভোটের আগে কেউ ছাড়া পাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২২ অক্টোবর) সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএনওদের প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন কমিশনার আনোয়ারুল ইসলাম।

ইউএনওদের উদ্দেশে ইসি আনোয়ারুল বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে কাজ করবে। নিষ্ঠা, সততা দেখানোর সুযোগ এখন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। সঠিক কাজ করলে ইসি সঙ্গে আছে। উদ্দেশ্যমূলক বা অন্যায় করলে কেউ পার পাবেন না।

এ সময় কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, রাষ্ট্র ও জাতির জন্য বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ এবারের সংসদ নির্বাচন। এখন থেকেই নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে কাজ করার নির্দেশ দেন তিনি।

তিনি আরও জানান, প্রবাসী ভোটারদের জন্য ১৬ নভেম্বর অ্যাপ উন্মুক্ত করা হবে।

সূত্র: অনলাইন ডেক্স: বার্তা বাজার

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।