ঢাকাশুক্রবার , ২০ জুন ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

জুয়া-মাদকমুক্ত সুন্দর নান্দাইল গড়তে ইউএনও সারমিনা সাত্তারের আহব্বান॥

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
জুন ২০, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক::

ময়মনসিংহের নান্দাইলকে জুয়া ও মাদকের আগ্রাসন থেকে মুক্ত করে একটি সুস্থ সুন্দর নান্দাইল গড়ার আহ্বান জানিয়েছেন ইউএনও সারমিনা সাত্তার। শুক্রবার (২০ জুন) বিকালে প্রেসক্লাব নান্দাইল কার্যালয়ে উপজেলা নাগরিক ফোরামের আয়োজিত অত্র ফোরামের উপদেষ্ঠামন্ডলীর মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

এছাড়া ইউএনও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নাগরিক ফোরামের নেতৃবৃন্দকে সাধুবাদ জানিয়ে তিনি আরও বলেন, সমাজের সামাজিক অবক্ষয় ও অপরাধমূলক কর্মকান্ড জুয়া, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন সহ সহিংসতা বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ করে যুবকরা অনলাইন জুয়া ও মাদকে বেশি আসক্ত হয়ে পড়েছে, তাই তাদেরকে শিক্ষা ও খেলার মাঠমুখী করে গড়ে তুলে যুব সমাজকে রক্ষা করতে হবে। প্রশাসনের পাশাপাশি সকল স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।

নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের সভাপতি রফিকুল ইসলাম খান নাসিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক শামছ-ই-তাবরীজ রায়হানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা সাবেক পৌর মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, জামায়েতে ইসলামীর শুরা কার্যপরিষদ সদস্য ও ওলামা বিভাগের সভাপতি মাও. আব্দুস সালাম, বিএনপি নেতা গোলাম হায়দার খান ফয়সাল, বাবু পল্লব রায়, আনোয়ার হোসেন মাস্টার, হেফাজতে ইসলামীর উপজেলা নায়েবে আমীর মাও. আমরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাও. ওয়ালি উল্লাহ, বেফাকুল মোদার্রেছীন সভাপতি মুফতি শহিদুল্লাহ, ইসলামী আন্দোলনের নেতা মাও. তাবারক হোসেন, জমিয়াতুল মোদার্রেছীন নান্দাইলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল হাসনাত মোহাম্মদ এনামুল হক, উপজেলা নাগরিক ফোরামের যুগ্ম সদস্য সচিব এইচ.এম এমদাদুল হক প্রমুখ।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।