মিজানুর রহমান, গোবিন্দগঞ্জ প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ঠেঙ্গাপুর এলাকায় তুলশীগঙ্গা নদীতে পড়ে এক শিশু মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।
শুক্রবার (৪ঠা এপ্রিল) ওই নদীতে এ ঘটনাটি ঘটে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অসাবধানতাবশত নদীতে পড়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে।
নদীতে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে এবং দ্রুত শিশুটিকে খুঁজে বের করার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী শিশুটির দ্রুত সন্ধান পাওয়ার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

