ঢাকাবৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

দুই দিনের সফরে নিজ নির্বাচনী এলাকায় আসছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
জুলাই ৯, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি দুই দিনের সরকারি সফরে আগামী ১০ জুলাই (শুক্রবার) নিজ (তাঁর) নির্বাচনী এলাকা ময়মনসিংহের নান্দাইলে আসছেন। সফরকালে তিনি নান্দাইলের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।

মন্ত্রণালয় থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, ১০ জুলাই শুক্রবার সকাল ৯টায় প্রতিমন্ত্রী ঢাকার গুলশানস্থ নিজ বাসভবন হতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন। দুপুর ১২টায় তিনি নান্দাইলের বাহাদুরপুর হাউজে উপস্থিত হবেন। সেখানে মধ্যাহ্নভোজ ও বিশ্রামের পর দুপুর ১টায় মোয়াজ্জেমপুর সাহেব বাড়ি জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করবেন।

পরে বিকেল ৪টায় প্রতিমন্ত্রী দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কালিয়াপাড়া বাজারে শসা চাষীদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি। ওইদিন রাত সাড়ে ৭টায় তিনি কালেঙ্গী বাজার দলীয় কার্যালয়ে জনসাধারণের সাথে সাক্ষাৎ করবেন এবং রাতে নান্দাইল বাহাদুরপুর হাউজে রাত্রিযাপন করবেন।

সফরের দ্বিতীয় দিন ১১ জুলাই শনিবার সকাল ১০টায় তিনি স্থানীয় জনসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিকেলে ৪টায় উদং মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। এরপর বিকেল ৪টা ৩০ মিনিটে নান্দাইল পৌর বিএনপি’র সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর।

পরবর্তী সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ময়মনসিংহ শহরের গ্রীণ পয়েন্টে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের সাথে এক আলোচনা সভায় যোগদান করবেন প্রতিমন্ত্রী। সকল কর্মসূচি শেষে ওইদিন রাত ৮টায় তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

প্রতিমন্ত্রীর এই সফরে সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর সহকারী একান্ত সচিব মহিউদ্দিন আহমেদ, ব্যক্তিগত কর্মকর্তা মোঃ ফরিদুর রেজা সাগর এবং গানম্যান মোঃ কামরুজ্জামান পিপিএম।

মাননীয় প্রতিমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।