ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, সুশাসন নিশ্চিতের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩১, ২০২৬ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ ও জামালপুর জেলার আইন-শৃংখলা রক্ষা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ও জামালপুর জেলার সরকারি কার্যক্রম তদারককারী (সমন্বয়ক) নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, “সরকার জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদেরকে জনসেবায় আরও নিবেদিত হতে হবে। বিশেষ করে দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।” এছাড়া তিনি আরও বলেন, “কিশোরগঞ্জ ও জামালপুর জেলার সার্বিক উন্নয়নে সরকারি তদারকি জোরদার করা হবে যাতে সাধারণ মানুষ সরাসরি উন্নয়নের সুফল পায়।”

কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ বৈশিষ্ট্য ছিল প্রযুক্তিগত সমন্বয়। জামালপুর জেলা প্রশাসন প্রান্ত থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় সংযুক্ত ছিলেন। সভায় দুই জেলার আইন-শৃংখলা পরিস্থিতি, চলমান উন্নয়ন প্রকল্প এবং জননিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা ও সমন্বয় করা হয়।

একই দিনে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী কিশোরগঞ্জ জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সেখানে তিনি রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় অন্যান্যের মধ্যে কিশোরগঞ্জ ও জামালপুরের পুলিশ সুপারগণ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।