নিজস্ব প্রতিবেদক: আসন্ন নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পরিবর্তনের হাওয়া বইছে তৃণমুল জনপদে। নান্দাইল উপজেলার সাধারণ মানুষের অধিকার আদায়, সুশাসন প্রতিষ্ঠা এবং আধুনিক ও স্মার্ট উপজেলা গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ এনামুল কাদির।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্রজীবন থেকেই রাজনীতির রাজপথে সক্রিয় রয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ এনামুল কাদির। তিনি কেবল সুবিধাসময়ে নেতা হননি; ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত দলের পাশে রয়েছেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় হামলা ও রাজনৈতিক মামলা তাকে আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি। ছাত্রদল ও যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সাফল্যের সাথে পালনের পর বর্তমানে তিনি নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সংগঠনকে শক্তিশালী করতে নিরলস কাজ করে যাচ্ছেন।
তিনি মার্জিত, শিক্ষিত ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন পরিবারে জন্মগ্রহণ করেছেন। তাঁর পিতা আলহাজ্ব হোসেন আলী মাস্টার ছিলেন চন্ডীপাশা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন কিংবদন্তি প্রধান শিক্ষক এবং শিক্ষক সমিতির প্রিয় নেতা। তাঁর ভাইদের মধ্যে ব্যাংকার, বুয়েট থেকে পাস করা প্রকৌশলী এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা রয়েছেন। এনামুল কাদির নিজেও একজন সফল প্রথম শ্রেণীর ঠিকাদার ও সফল ব্যবসায়ী হিসেবে সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত। তাঁর এই পারিবারিক ঐতিহ্য ও ব্যক্তিগত পরিচ্ছন্ন ভাবমূর্তি সাধারণ মানুষের মনে গভীর বিশ্বাসের জন্ম দিয়েছে।
নান্দাইল উপজেলাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে তাঁর। তিনি বলেন, “আমি ক্ষমতার মোহ নিয়ে নয়, সেবকের মানসিকতা নিয়ে উপজেলাবাসীর পাশে থাকতে চাই। আমাদের লক্ষ্য হবে নান্দাইল থেকে দুর্নীতি নির্মূল করা, শিক্ষার মানোন্নয়ন এবং পিছিয়ে পড়া অবকাঠামোর আমূল পরিবর্তন ঘটানো।”
এছাড়া তিনি সাধারণ মানুষের বিপদে-আপদে সব সময় পাশে থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে যাচ্ছেন। নান্দাইল উপজেলার সার্বিক উন্নয়নে একজন শিক্ষিত, মার্জিত ও পরীক্ষিত নেতা হিসাবে উনার কোনো বিকল্প নেই বলে জানান তাঁর সমর্থকগণ।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী এনামুল কাদির এই প্রতিবেদককে জানান, ২০১৪ সনেও তিনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন। এবারও মাঠ পর্যায়ে জনগণ তাঁকে চেয়ারম্যান হিসাবে দেখতে চাচ্ছেন। তবে মাননীয় তথ্য প্রতিমন্ত্রী ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী এমপি তিনি তাঁকে মনোনীত করলে চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচন করবেন। সেজন্য সকলের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করছেন। যাতে করে নান্দাইল উপজেলাকে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তুলতে পারেন।

