ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলের কৃতী সন্তান কবি আবদুল হান্নান ইউজেটিক্স কর্মস্থল সিলেটে সংবর্ধিত

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৮, ২০২৬ ১১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক (সিলেট): জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে সিলেট জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হওয়ায় বরেণ্য কবি ও গুণী শিক্ষক আবদুল হান্নান ইউজেটিক্সকে এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা প্রদান করেছে তার নিজ কর্মস্থল—সিলেটের বিশ্বনাথের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।

মঙ্গলবার (০৭ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খাইরুল আলম ফকির। সহকারী শিক্ষক (ইংরেজি) আসাদুজ্জামান নূরের প্রাণবন্ত ও কুশলী উপস্থাপনায় অনুষ্ঠানটি এক আনন্দঘন উৎসবে পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও সম্মাননা প্রদানকারী হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  আবদুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিবারের অন্যতম সদস্য শামসুল ইসলাম, ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য ছমিরুন নেছা এবং সিনিয়র শিক্ষক গীতা রাণী সরকার। এসময় আমন্ত্রিত অতিথি ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ কবি আবদুল হান্নান ইউজেটিক্সের হাতে সম্মাননা স্মারক ও মানপত্র তুলে দেন।

অনুষ্ঠানে সহকর্মীদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে স্বাগতিক বক্তব্য রাখেন সহকারী শিক্ষিকা (ইংরেজি) পপি রাণী দেব। শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রিয় শিক্ষকের অর্জনে গর্ব প্রকাশ করে বক্তব্য রাখে এসএসসি পরীক্ষার্থী ফারজানা আক্তার এবং অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী জারিন তাসনিম। বক্তারা বলেন, আবদুল হান্নান ইউজেটিক্স কেবল একজন শিক্ষক নন, তিনি একজন দক্ষ মানুষ গড়ার কারিগর এবং সাহিত্যিক আলোকবর্তিকা।

জানাগেছে, ময়মনসিংহের নান্দাইল উপজেলার পলাশিয়া গ্রামের কৃতি সন্তান আবদুল হান্নান ইউজেটিক্স বর্তমানে হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে সিনিয়র শিক্ষক (গণিত) হিসেবে কর্মরত। শিক্ষাক্ষেত্রে তার এই অনন্য অর্জন নতুন নয়; এর আগে তিনি ২০২২ ও ২০২৪ খ্রিষ্টাব্দে বিশ্বনাথ উপজেলার ‘শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক’ এবং ২০২৫ সালে ‘শ্রেষ্ঠ শিক্ষক’ নির্বাচিত হয়েছিলেন। এবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরে তিনি প্রতিষ্ঠানের গৌরব আরও বৃদ্ধি করেছেন।

এছাড়াশিক্ষকতার পাশাপাশি কবি আবদুল হান্নান ইউজেটিক্স বাংলা সাহিত্যের এক পরিচিত নাম। তার ঝুলিতে রয়েছে অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা। যার মধ্যে উল্লেখযোগ্য হলো— বিশ্বসাহিত্য সম্মাননা (কলকাতা, ভারত), মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড, বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড, বেগম রোকেয়া স্টার অ্যাওয়ার্ড, জাতীয় সাহিত্য পদক ও কবি জসীমউদ্দীন কবিতা পুরস্কারসহ আরও অনেক।

তিনি একাধারে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার। সাংবাদিকতা ও চলচ্চিত্র নির্মাণেও রয়েছে তার বিশেষ পদচারণা। তার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে ‘ভালোবাসার শিকড়’, ‘জান্নাতি ফুল’, ‘কবিতার মিছিলে যাব’, ‘মেঘের আড়ালে’ এবং ‘ভালোবাসা মনের অসুখ’ পাঠকমহলে সমাদৃত।

সংবর্ধনা অনুষ্ঠানে কবি আবদুল হান্নান ইউজেটিক্স তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, “যেকোনো স্বীকৃতি কাজের অনুপ্রেরণা জোগায়। শিক্ষার্থীদের ভালোবাসা আর সহকর্মীদের সহযোগিতাই আমাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। আমি আমৃত্যু শিক্ষার আলো ছড়াতে এবং সাহিত্যের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।”

অনুষ্ঠান শেষে এক সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে প্রিয় শিক্ষককে বরণ করে নেয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা।


এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।