ঢাকামঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে তথ্য প্রতিমন্ত্রীর লিফলেট বিতরণ

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মুখ্য উপদেষ্টা ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার,  নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাহারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা নাঈমা সুলতানা।

এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, বিএনপি নেতা হাসনাত মাহমুদ তালহাসহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় বক্তারা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ডেঙ্গুর প্রকোপ রোধে সবাইকে একযোগে সচেতনতামূলক কাজ করার আহ্বান জানান।

 

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।