ঢাকারবিবার , ২২ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে আশরাফ চৌধুরী কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ-পুনর্মিলনী অনুষ্ঠিত

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
মার্চ ২২, ২০২৬ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আশরাফ চৌধুরী কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ-পুনর্মিলনী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ মার্চ) মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই মিলনমেলা সম্পন্ন হয়।

পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান হলো মানুষ গড়ার কারিগর। আর প্রাক্তন শিক্ষার্থীরা হলো সেই প্রতিষ্ঠানের প্রাণ ও দর্পণ। তিনি মাদ্রাসার শিক্ষা পরিবেশের উন্নয়ন ও প্রাক্তন শিক্ষার্থীদের এই সেতুবন্ধনকে সাধুবাদ জানান।

মাদ্রাসার অধ্যক্ষ মঞ্জুরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের বাবুল। এ সময় মাদ্রাসার অবসরপ্রাপ্ত ও কর্মরত শিক্ষকবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন।

এসময় অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী ও সূধীজন সহ রাজনৈতিকবর্গ উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।