ঢাকাবৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে একরাতেই কৃষকের ৮ গরু চুরি: ঈদকে সামনে রেখে চোর আতঙ্কে কৃষকরা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক রাতেই তিন কৃষকের গোয়ালঘর থেকে ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) দিবাগত রাতে উপজেলার শেরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের শেরপুর গ্রামে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এতে নিঃস্ব হয়ে পড়েছেন ভুক্তভোগী কৃষকরা। এ ঘটনায় ঈদকে সামনে রেখে ওই এলাকার কৃষকদের মাঝে গরু চোর আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী কৃষক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর গ্রামের কৃষক এমদাদ মিয়া, টুটুল মিয়া ও সাজন মিয়া প্রতিদিনের ন্যায় বুধবার সন্ধ্যায় তাদের গরুগুলো গোয়ালঘরে রেখে তালাবদ্ধ করে ঘুমাতে যান। শেষ রাতে বা ভোরে ঘুম থেকে উঠে তারা দেখতে পান গোয়ালঘরের দরজা খোলা এবং ভেতরে থাকা গরুগুলো নেই।

খোঁজ নিয়ে জানা যায়, অজ্ঞাতনামা চোরেরা এমদাদ মিয়ার ৩টি, টুটুল মিয়ার ৩টি এবং সাজন মিয়ার ২টি গরু নিয়ে গেছে। চুরি হওয়া ৮টি গরুর মধ্যে ৬টি ষাঁড় ও ২টি গাভি রয়েছে। রাতের আঁধারেমচোরেরা গোয়ালের তালা ভেঙে বা দরজা খুলে গরুগুলো নিয়ে চম্পট দেয়। ভুক্তভোগী কৃষকরা তাদের শেষ সম্বল হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, চুরির খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চোরদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আশাপ্রকাশ করে বলেন, “আশা করছি দ্রুত সময়ের মধ্যে গরুগুলো উদ্ধার এবং এর সাথে জড়িতদের আইনের আওতায় আনতে সক্ষম হব।”

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।