ঢাকামঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে জমি দখলের নামে দিনদুপুরে ফিসারিতে হানা ॥ রাতে মাছ চুরি: থানায় অভিযোগ

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
জুলাই ২১, ২০২৬ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে জমি দখলের নামে দিনে ফিসারিতে হানা ও রাতে জাল দিয়ে ফিসারির মাছ চুরি করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি উঠেছে নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের পুত্র হেলাল উদ্দিনের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী ফিসারি মালিক মাসুদ মিয়া বাদী হয়ে নান্দাইল মডেল থানায় অভিযুক্ত হেলাল উদ্দিন, সোহাগ মিয়া, রেনু মিয়া ও ফিরোজা খাতুনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মাদারীনগর উত্তর গ্রামের বাসিন্দা মাসুদ মিয়া তার বসতবাড়ি সংলগ্ন ৬০ শতাংশ জমিতে দীর্ঘদিন ধরে ফিসারি করে মাছ চাষ করে আসছেন। কিন্তু গত ১৯ জুলাই বিকেলে অভিযুক্তরা জমি দখলের নামে অনধিকারভাবে ফিসারিতে প্রবেশ করে মাছ সুরক্ষার সরঞ্জাম ও বাঁশের খুঁটি উপড়ে ফেলে দেয়। এ সময় মাসুদ মিয়ার স্ত্রী নাজমা আক্তার বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে ওইদিন দিবাগত রাতে মাসুদ মিয়ার ছেলে শাকিব মিয়া স্থানীয় একটি বাজার থেকে বাড়ি ফেরার পথে ফিসারির পাড়ে গিয়ে দেখতে পান, অভিযুক্তরা জাল দিয়ে মাছ ধরছেন এবং সে প্রতিবাদ করায় অভিযুক্তরা তাকে ধাওয়া করলে প্রাণের ভয়ে দৌড়ে সে বাড়িতে গিয়ে আশ্রয় নেয়।

মাসুদ মিয়ার পুত্র শাকিব মিয়া জানান, আমি বিশ্বকাপ খেলার বিরতির সময় বাড়িতে আসার পথে ফিসারীর পাড়ে অভিযুক্তদেরকে মাছ ধরছে দেখতে পাই। এসময় হেলাল উদ্দিনের হুকুমে তারা আমাকে ধাওয়া করলে দৌড়ে বাড়িতে গিয়ে আশ্রয় নেই। পরে বিষয়টি আমার প্রতিবেশীদেরকে জানাই।

স্থানীয় বাসিন্দা দ্বিন ইসলাম  ও ছিদ্দিক মিয়া জানান, দিনে মাসুদের অনুপস্থিতিতে হেলাল উদ্দিনসহ বেশ কয়েকজনকে ফিসারীতে মাপজোক করতে দেখেছি। তবে রাতের মাছ চুরির বিষয়টি দেখি নাই, শুনেছি।

ফিসারির মালিক মাসুদ মিয়া জানান, ঘটনার সময় তিনি ব্যক্তিগত কাজে ঢাকায় থাকার সুযোগে অভিযুক্তরা দিনে তাঁর জায়গা দখল করে ও রাতের আধারে অভিযুক্তরা তার ফিসারি থেকে প্রায় ২০ মণ বিভিন্ন প্রজাতির প্রায় দুই লাখ টাকার মাছ চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে থানায় অভিযোগ করেছি, আমি এর সুষ্ঠু বিচার চাই।”

অপরদিকে অভিযুক্ত হেলাল উদ্দিনের জানান, তাঁর ক্রয়কৃত জায়গা তিনি দখল করেছেন। কিন্তু মাছ চুরির বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান, আপনারা আশপাশের লোকদের সাথে কথা বলে দেখেন।

নান্দাইল মডেল থানার এএসআই সোহেল মিয়া জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।