ঢাকাশুক্রবার , ২৭ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে একাধিক সড়কের ভিত্তিপ্রস্তর ও বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৭, ২০২৬ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলার যোগাযোগ ব্যবস্থা ও শিক্ষা অবকাঠামোর উন্নয়নে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি পালন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। শুক্রবার (২৭ মার্চ) সকালে তিনি উপজেলার মোয়াজ্জেমপুর-দত্তপুর এবং কপালহর-লঙ্গারপাড় সড়ক পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন।

সকাল ১১টায় প্রতিমন্ত্রী কপালহর-লঙ্গারপাড় সড়কের (১০০০-১৭৩৫ মিটার) এবং দুপুর ১২টায় মোয়াজ্জেমপুর-দত্তপুর সড়কের (০০-৮২২ মিটার) পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় ফলক উন্মোচন শেষে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত, উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক বিশ্বাস, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. এনামুল কাদির, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন এবং যুগ্ম-আহ্বায়ক বাবু পল্লব রায় সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

এছাড়া তিনি বিকেল ৩টায় উপজেলার ১৩১নং পশ্চিম দেউলডাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন। এরপর  রায়পাশা হাফিজিয়া মাদ্রাসা হতে মজদার শাহ মাজার পর্যন্ত সড়কের (০০০-২৩৫৫ মিটার) পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নান্দাইলের প্রতিটি মানুষের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

উল্লেখ্য, উক্ত তিনটি রাস্তার প্রাক্কলিত ব্যয় হচ্ছে মোট ৪ কোটি ১ লাখ ৬৬ হাজার ৭৭৯ টাকা এবং  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ব্যয় হয়েছে ১ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৩০০ টাকা ।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।