ঢাকাশনিবার , ১৯ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে ওয়ারেন্টভুক্ত আসামিসহ তিনজন গ্রেপ্তার

তানিম ভূইয়া, নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৯, ২০২৫ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

তানিম ভূইয়া, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত দুজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৯ জুলাই, ২০২৫) নান্দাইল থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিআর মামলায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মো. আ: রশিদ (৪৫), জিআর ওয়ারেন্টভুক্ত আসামি শেখ সাদি (১৯) এবং নন-এফআইআর মামলার আসামি মো. মোস্তফা কামাল (২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহের সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে এবং গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে নান্দাইল মডেল থানার একটি দল এই অভিযান পরিচালনা করে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।