ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে খোলা ড্রেনে পড়ে স্কুলছাত্রের করুণ মৃত্যু ॥

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল পৌরসভার দক্ষিণ চারআনিপাড়ায় দীর্ঘদিন ধরে ঢাকনাবিহীন (স্লাব ছাড়া) পড়ে থাকা ড্রেনে পড়ে প্রান্ত মিয়া নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

গত বৃহস্পতিবার বাড়ির পাশের ওই গভীর ড্রেনে পড়ে গুরুতর আহত হয় প্রান্ত। আজ শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালে জাইকার অর্থায়নে প্রায় এক কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ড্রেনটি ওপরের স্লাব ছাড়াই ফেলে রেখে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। দীর্ঘ আট বছর ধরে ঝোপঝাড় ও আগাছায় ঢেকে থাকায় এটি একটি মারণ ফাঁদে পরিণত হয়। এর আগেও এখানে একাধিক ব্যক্তি পড়ে মারাত্মক আহত হয়েছেন।

এই মর্মান্তিক দুর্ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবহেলার জন্য দায়ী ঠিকাদার ও সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

নান্দাইল পৌর ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে সদ্য বিদায়ী পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ বলেন নুতন পৌরপ্রশাসককে বলা হবে যেন সাময়িকভাবে হলেও তাঁর ব্যবস্থা গ্রহন করা হয়।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।