ঢাকারবিবার , ২৭ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে গার্মেন্টসে অনৈতিক সম্পর্কের অভিযোগ: এডমিনের বিচারের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৭, ২০২৫ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:ময়মনসিংহের নান্দাইলে ম্যাজিক সোয়েটার গার্মেন্টস কারখানার এক এডমিনের বিরুদ্ধে নারী নার্সের সাথে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগে উত্তাল হয়ে উঠেছে শ্রমিকরা। অভিযুক্ত এডমিন রেজাউল করিমের বিচার ও অপসারণের দাবিতে রোববার (২৭ জুলাই) কারখানার শত শত শ্রমিক দিনভর কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

জানা যায়, গত বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে কারখানার এডমিন রেজাউল করিম কর্মরত এক নার্সকে খাবারের কথা বলে তার কক্ষে ডেকে নিয়ে অনৈতিক সম্পর্কে লিপ্ত হন বলে অভিযোগ ওঠে। ঘটনাটি দুই দিন পর জানাজানি হলে শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। এর জের ধরে রোববার সকাল থেকে কারখানার সকল নারী-পুরুষ শ্রমিক একযোগে কাজ বন্ধ করে দেয় এবং গার্মেন্টসের অভ্যন্তরে বিক্ষোভ মিছিল শুরু করে।

সরেজমিনে ঘটনাস্থলে গেলে একাধিক শ্রমিক এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন। কারখানার ইলেক্ট্রেশিয়ান জুয়েল আহম্মেদ গণমাধ্যমকে বলেন, “ঘটনার দিন আমি প্রয়োজনে এডমিন রেজাউল স্যারের রুমে গেলে তাকে ও নার্সকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে চলে আসি। পরদিন রেজাউল স্যার আমাকে তার রুমে ডেকে চাকরি থেকে রিজাইন দিতে বলেন। এর আগেও আমি তাদের মধ্যে এ ধরনের অসামাজিক কার্যকলাপ দেখেছি।”

কারখানার ফিনিশিং ইনচার্জ হাফিজুর রহমান বলেন, “এডমিন রেজাউল করিমের রুমে উক্ত নার্স প্রায় ২০ মিনিট যাবৎ অবস্থান করেন। এরপর থেকেই শ্রমিকরা এডমিনের বিরুদ্ধে অনৈতিক ঘটনার অভিযোগ তুলেছে।”

টিফিন ম্যানডিং আসমা নামে এক নারী কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এডমিন রেজাউল স্যার নার্সের সাথে কু-কাম করেছে। তাই তার বিচারের দাবিতে আমরা কর্মবিরতি পালন করছি। আমরা দ্রুত এডমিনকে চাকরি থেকে অব্যাহতিসহ তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এ বিষয়ে অভিযুক্ত এডমিন রেজাউল করিম এবং ওই নার্সের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদেতর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে, উক্ত গার্মেন্টসের পরিচালক ফয়সাল আহম্মদের সাথে সেল ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটি সঠিক নয় বলে দাবি করে বিষয়টি এড়িয়ে যান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত কারখানায় শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ চলছিল। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে এবং তারা অভিযুক্তের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।