ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কিশোর মোটরসাইকেল চালকের

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৭, ২০২৬ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে ট্রাকের ধাক্কায় সাব্বির আহম্মেদ (১৫) নামে এক কিশোর মোটরসাইকেল চালক নিহত হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মুশুল্লি দরগাবাড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির মুশুল্লি ইউনিয়নের রসুলপুর গ্রামের শামীম মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সাব্বির তারের ঘাট বাজার থেকে মোটরসাইকেল নিয়ে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দিলে সে মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নান্দাইল হাইওয়ে থানার ওসি খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছিল। তবে দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।