নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী’র নির্দেশনায় ময়মনসিংহের নান্দাইলে হতদরিদ্র মানুষ, এতিম শিশু ও মাদ্রাসা ছাত্রদের মাঝে সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে এই উপহার সামগ্রী বিতরণ করেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত।
জানা গেছে, সৌদি আরব সরকারের পক্ষ থেকে আসা উপহারের ৩৪ কার্টুন খেজুর উপজেলার বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র, এতিম শিশু, অসহায় পথচারী এবং হতদরিদ্র মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হয়। মাননীয় প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনায় এই পুষ্টিকর ফল প্রকৃত প্রাপ্যদের হাতে পৌঁছে দিতে সরাসরি মাঠে নামেন ইউএনও।
বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত বলেন, “মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী মহোদয়ের সদয় নির্দেশনায় আমরা আজ উপজেলার বিভিন্ন প্রান্তের অসহায় মানুষ ও শিশুদের মাঝে সৌদি আরবের এই উপহার পৌঁছে দিয়েছি। এতিম শিশু ও অভাবী মানুষের মুখে হাসি ফোটাতে পেরে আমরা আনন্দিত। সরকারের এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
ছুটির দিনেও প্রশাসনের এমন তৎপরতা এবং প্রতিমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সুবিধাভোগীরা। খেজুর হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও নিম্নআয়ের মানুষজন।

