ঢাকারবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে তিন প্রার্থীর নির্বাচনী জামানত বাজেয়াপ্ত

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

মো. শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ১৫৪ নান্দাইল-৯ আসনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে শোচনীয় পরাজয়ের পাশাপাশি নির্বাচনী জামানত হারিয়েছেন তিন প্রার্থী। প্রদত্ত ভোটের ন্যূনতম কোটা পূরণ করতে না পারায় নির্বাচন কমিশনের আইন অনুযায়ী তাঁদের জামানতের টাকা সরকারি কোষাগারে জমা হবে।

জামানত হারানো প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. সাইদুর রহমান (হাতপাখা), জাতীয় পার্টির হাসমত মাহমুদ (লাঙ্গল) এবং গণফোরামের মো. লতিফুল বারী হামিম (উদীয়মান সূর্য)। নির্বাচন অফিস সূত্রে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এই তিন প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলনের প্রার্থী মো. সাইদুর রহমান সর্বোচ্চ ৫ হাজার ৫০১ ভোট পেয়েছেন। তবে জাতীয় পার্টির প্রার্থী হাসমত মাহমুদের প্রাপ্ত ভোট মাত্র ৭৭৩। আর গণফোরামের প্রার্থী মো. লতিফুল বারী হামিম পেয়েছেন মাত্র ২৪৩ ভোট।

নির্বাচনী বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে তাঁর জামানত রক্ষা করতে হলে মোট প্রদত্ত ভোটের অন্তত আট ভাগের এক ভাগ (১২.৫ শতাংশ) ভোট পেতে হয়। কিন্তু এই তিন প্রার্থীর প্রাপ্ত ভোট ন্যূনতম সীমার অনেক নিচে থাকায় তাঁরা জামানত হারিয়েছেন। এলাকার সচেতন ভোটাররা বলছেন, বড় দলগুলোর প্রার্থীরা নির্বাচনী মাঠে সক্রিয় থাকলেও এই তিন প্রার্থী ভোটারদের নজর কাড়তে ব্যর্থ হয়েছেন। বিশেষ করে জাতীয় পার্টির মতো একটি দলের প্রার্থীর এক হাজারের নিচে ভোট পাওয়া নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, এই আসনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হলেও এই তিন প্রার্থী সাধারণ মানুষের আস্থা অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।