ঢাকাসোমবার , ১২ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে নিসআ’র ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি সিয়াম, সম্পাদক জহির

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১২, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: “নিরাপদ সড়ক, নিরাপদ জীবন”—এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল পৌরসভায় নিরাপদ ও সুশৃঙ্খল সড়ক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ‘নিরাপদ সড়ক আন্দোলন’ (নিসআ)-এর ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে আঃ সামাদ সিয়াম সরকারকে সভাপতি এবং জহিরুল ইসলাম জহিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সম্প্রতি নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ), ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এসকে আবু রায়হান আল আমিন এবং সাধারণ সম্পাদক খন্দকার তালহা জুবায়ের রুমন আনুষ্ঠানিকভাবে এই কমিটির অনুমোদন প্রদান করেন। নতুন কমিটি গঠনের খবরে সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন যে, নবগঠিত এই কমিটি নান্দাইল পৌর এলাকায় সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন এবং দায়িত্বশীল যাতায়াত ব্যবস্থাপনা বাস্তবায়নে নিবেদিতভাবে কাজ করবে।

কমিটির অনুমোদন দেওয়ায় ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

নতুন কমিটির পক্ষ থেকে প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ ইমরান হাসান ইউসুফ এক বিবৃতিতে বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে নান্দাইল পৌরসভাকে একটি আদর্শ ও নিরাপদ যাতায়াত ব্যবস্থার মডেলে পরিণত করা সম্ভব হবে। নিরাপদ সড়ক গড়ার এই লড়াইয়ে আমরা সকলের সহযোগিতা কামনা করছি।”

নতুন কমিটির সকল সদস্যকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে পূর্ণ উদ্যমে কাজ শুরু করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।