ঢাকাবুধবার , ৮ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে ফুটফুটে সন্তানের মা হলো পাগলী : বাবা কে?   

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৮, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক :  ময়মনসিংহের নান্দাইল মডেল থানার সামনে মহাসড়কের পাশে এক হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা হয়েছে। এক মানসিক ভারসাম্যহীন মা, তাঁর ফুটফুটে এক ছেলে সন্তানকে নিয়ে বসেছিলেন। আর সেই দৃশ্য দেখার জন্য পথচারী নারী-পুরুষ পাগলীর চারদিকে ভিড় করছেন। তবে  পাগলীর  পরিচয় জানতে চাইলে তার নাম ময়না বলে জানায়। বাড়ির ঠিকানা বলছে আঠারোবাড়ি।  এছাড়া আর কোনো সঠিক তথ্য দিতে পারেননি, শুধু বলেছেন, “আমাকে আমার ছেলে খাওয়াবে।” তার চোখেমুখে ছিল মাতৃত্বের এক অদ্ভুত দ্যুতি।

তবে ওই নবজাতকের বাবা কে? এ বিষয়ে প্রশ্ন করলে সে জানায়, নান্দাইল চৌরাস্তায় শাহআলম নামে এক সিএনজি চালকের নাম বলেছে।

অনেকেই শিশুটিকে নিতে চাইলে তিনি দৃঢ়ভাবে নিষেধ করেন। তার এই আচরণ আবারও প্রমাণ করে দিল, মা পাগল হলেও মা-ই। মায়ের সাথে সন্তানের তুলনা হয় না, এই চিরন্তন সত্যটি যেন আরও একবার প্রমাণ হয়ে ধরা দিল নান্দাইলের এই পথে।

স্থানীয়দের মুখে শোনা যায়, এই মানসিক ভারসাম্যহীন মা পূর্বে আঠারবাড়ী এলাকায় এবং নান্দাইল চৌরাস্তা এলাকায় তাকে দেখা গেছে। আজ তিনি তার ছোট্ট রাজপুত্রকে নিয়ে বসে আছেন নতুন এক ঠিকানায়, যেখানে তার মাতৃত্বের গল্প রচিত হচ্ছে প্রতিনিয়ত।

এই ঘটনা একদিকে যেমন মানবিকতার প্রশ্ন তোলে, অন্যদিকে স্মরণ করিয়ে দেয় মায়ের অকৃত্রিম ভালোবাসার কথা। এই পাগলীনি মা সমাজের কাছে এক বার্তা পৌঁছে দিলেন – মাতৃত্বের বন্ধন অপ্রতিরোধ্য, তা কোনো মানসিক বা সামাজিক প্রতিবন্ধকতার কাছে হার মানে না।

ওই মা পাগলী সহ সন্তানের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি জোরদার করার জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার জোর অনুরোধ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।