ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ: শোভাযাত্রা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৪, ২০২৬ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

মো. শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে উৎসবমুখর পরিবেশে ও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ বরণ করে নেওয়া হয়েছে। ‘নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি, হিংসা সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি’— এই স্লোগানকে সামনে রেখে নান্দাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনটি উদযাপন করা হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত-এর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা’র মাধ্যমে উৎসবের সূচনা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ রঙিন পোশাকে অংশগ্রহণ করেন। এ যেন এক মহা মিলন মেলার সৃষ্টি হয়। 

উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা নাঈমা সুলতানা, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, নান্দাইল পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, পৌর বিএনপি’র সদস্য সচিব রফিকুজ্জামান ভূইয়া মনির, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল মিয়া, নান্দাইল মডেল থানার এসআই সম্রাজ সহ বিভিন্ন দপ্তরের প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এই আনন্দ শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফিতা কেটে ‘বৈশাখী মেলা’র শুভ উদ্বোধন করা হয়। মেলা উদ্বোধন শেষে বাঙালির চিরচেনা ঐতিহ্য ‘পান্তা উৎসব’ ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় লোকসংগীতে মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।

এছাড়া গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। এর মধ্যে তৈলাক্ত কলাগাছে ওঠা, বাজনার তালে তালে বল নিক্ষেপ এবং দড়ি টানাটানি প্রতিযোগিতা উপস্থিত দর্শকদের দারুণভাবে আনন্দিত করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

মেলায় আমন্ত্রিত অতিথিরা বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই উৎসব আমাদের ঐক্যবদ্ধ করে। নান্দাইলের এই বর্ণিল আয়োজন নতুন বছরে সকলের জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।