ঢাকামঙ্গলবার , ৮ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে বিশেষ অভিযানে মাদক, জুয়া ও ওয়ারেন্টভুক্তসহ ১৩ আসামি গ্রেপ্তার

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
জুলাই ৮, ২০২৫ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইলে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী, জুয়াড়ি এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে নান্দাইল মডেল থানার পুলিশ। মঙ্গলবার (০৮ জুলাই, ২০২৫) দিনব্যাপী থানা এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।

থানা পুলিশ সূত্রে জানাগেছে, ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে এবং গৌরীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।

এই অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার এজাহারভুক্ত আসামি আবু কালাম (২৬)কে গ্রেপ্তার করা হয়। এছাড়া, একটি মামলার রিমান্ড শেষে আসামি আল আমিন হোসেন (৩৫)-কে পুনরায় আদালতে সোপর্দ করার জন্য গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে সিআর (CR) ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন তিনজন, তারা হলেন— সাদেক (৫০), মুছলেম উদ্দিন (৬০) ও আশিক (৩৫)। জিআর (GR) ওয়ারেন্টভুক্ত আসামি নিউটন সরকার (৪২)কে গ্রেপ্তার করা হয়েছে।

অপরদিকে, জুয়া খেলার অপরাধে চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— নজুমদ্দিন (৫৪), মানিক মিয়া (৩৫), সোহেল মিয়া (৩০) এবং শামীম (২৭)।পাশাপাশি, আইনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন— কনক ইসলাম খান (৩৬), লিছন খান (৩০) এবং রনি মিয়া (৩০)।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত সকল আসামিকে মঙ্গলবার দুপুরে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।