ঢাকাবুধবার , ৬ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা, ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৬, ২০২৫ ১০:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহের নান্দাইলে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আবুল হাসেম (৫৬) নামে এক জুতার ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতরভাবে জখম করার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অর্থোপেডিক্স ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় রোববার (৩রা আগস্ট) বিকালে ভুক্তভোগীর বোন রেজিনা আক্তার বাদী হয়ে কামরুল ইসলাম ইন্টু, মিন্টু মিয়া, মুন্না মিয়া, উসমান মিয়া এবং আব্দুল মালেকের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে ৩০ জুলাই মধ্য রাতে উপজেলার ৪নং চন্ডিপাশা ইউনিয়নের চরপাড়া গ্রামে।

ভুক্তভোগী আবুল হাসেম জানান, তিনি উপজেলার গাংগাইল ইউনিয়নের উত্তর বানাইল গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র। গত ২৯ জুলাই রাতে বাজার থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফিরার সময় চরপাড়া গ্রামের শাহ আলম বাড়ির সামনের কাঁচা রাস্তায় অভিযুক্ত কামরুল ইসলাম ইন্টু গং তাঁর পথ রোধ করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে মারধর শেষে তাকে মৃত ভেবে রাস্তার পাশে একটি পতিত জমিতে ফেলে রেখে চলে যায়। ৫ ঘন্টা পর খবর পেয়ে পরিবারের লোকজন তাকে মুমর্ষ অবস্থায় উদ্ধার করে মমেক হাসপাতালে ভর্তি করে।

ভুক্তভোগীর বোন রেজিনা আক্তার  জানান, অভিযুক্তরা তাদেরই চাচাতো ভাই ও ভাতিজাদের সাথে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। বিআরএস সংশোধনের জন্য আদালতে মামলাও আছে। তবে অভিযুক্ত চাচা নজরুল ইসলাম সহ কামরুল ইসলাম ইন্টু গং বিআরএস মূলে জোরপূর্বক জমি দখলে নিয়ে গেছে, অথচ সি.এস ও আরওআর মূলে সম্পত্তি আমাদের। তবে নজরুল গং সালিশ-দরবার মানে না।

আবুল হাসেমের ভাই আনোয়ার জানান, এরপূর্বেও তারা আমাদের বাড়ি-ঘরে হামলা, লুটপাট ও মারধর সহ মিথ্যা মামলায় দিয়ে হয়রানি করেছে। এছাড়া নজরুল ইসলামের মেয়ের জামাতার দাদা অবসরপ্রাপ্ত এসপি ও প্রভাবশালী হওয়ায় অত্যাচার-নির্যাতন সহ ভিটেমাটি থেকে উচ্ছেদের হুমকি দিয়ে যাচ্ছে। ভুক্তভোগী পরিবার এই নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

অপরদিকে অভিযুক্তদের পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা কোন বক্তব্য দিতে রাজি হয়নি।

এ বিষয়ে নান্দাইল মডেল থানর ওসি তদন্ত মোজাহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।