ঢাকাশুক্রবার , ৬ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে ভিজিএফ চাল বিতরণে কারচুপি হলে কঠোর ব্যবস্থা ॥ – ইউএনও ফাতেমা জান্নাত

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
মার্চ ৬, ২০২৬ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

[ ঈদে ভিজিএফ পাচ্ছে ৩০ হাজার ৬৩৩টি পরিবার ]

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণে কোনো প্রকার অনিয়ম, দুর্নীতি বা ওজনে কম দেওয়া সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত। নান্দাইল উপজেলা পরিষদ কার্যালয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের (সচিব) সাথে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় তিনি এ কড়া হুঁশিয়ারি প্রদান করেন।

জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থ বছরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নান্দাইল উপজেলার ১৩টি ইউনিয়নে মোট ৩০ হাজার ৬৩৩টি অতিদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তা প্রদান করা হবে। তালিকাভুক্ত প্রতিটি পরিবার ১০ কেজি করে ভিজিএফ চাল পাবেন। মোট ৩০৬.৩৩০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ইউএনও ফাতেমা জান্নাত সভায় উপজেলার ১৩টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা সচিবদের উদ্দেশ্যে বলেন, “ভিজিএফ-এর চাল গরিবের আমানত। এই চাল বিতরণে কোনো ধরনের স্বজনপ্রীতি বা অনিয়ম বরদাশত করা হবে না। ওজনে কম দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও নির্দেশ দেন যে, মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা ২০১২-১৩ অনুসরণ করে প্রকৃত দুস্থ, ভূমিহীন ও দিনমজুরদের নাম তালিকায় অগ্রাধিকার দিতে হবে। বিশেষ করে যারা সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের দিকে বিশেষ নজর দিতে হবে।

এ বিষয়ে ইউএনও ফাতেমা জান্নাত বলেন, ঈদুল ফিতরের আনন্দ সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে এবং চাল বিতরণ কার্যক্রম সফল করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারির ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।